ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৫, ১০ এপ্রিল ২০২৪
আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন
ফাইল ফটো

সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বাইপাইল এলাকার ঐ ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ডিইপিজেড ও ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মর্কতা প্রণব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, দুপুর আড়াইটার দিকে বাইপাইল এলাকার ঐ ঝুটের গোডাউনে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আধাঘণ্টার চেষ্টায় দুপুর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: আগুন সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!