ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রান্নাঘরের আগুনে পুড়ল ১০ বসতঘর

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৫, ৭ এপ্রিল ২০২৪
রান্নাঘরের আগুনে পুড়ল ১০ বসতঘর
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা শেখ বাড়ীতে আগুন লেগে ১০টি বসতঘর পুড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার বিকেলে সেন্দ্রা শেখের বাড়ির জাকিরের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে এ ঘটনা ঘটে।

আগুনে ওই বাড়ির হানিফ শেখ, শাহাদাত শেখ, রব শেখ, কালু শেখ, জাকির শেখ, সাদ্দাম শেখ ও জসিম শেখের বসতঘরসহ ১০ টি ঘর পুড়ে যায়।

Advertisement

স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সবাই দরিদ্র পরিবারের। ঈদের আগে আগুনে সব কেড়ে নিলো। সাতটি পরিবারের আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান সোহেল জানান, আগুনের ঘটনায় পরনের কাপড়চোপড় ছাড়া আর কিছু রক্ষা করতে পারিনি পরিবারগুলো। এলাকাবাসী ও দমকল বাহিনীর এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আর বাকী ৩টি বসতঘরের আংশিক ক্ষয়ক্ষতি হয়।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল আহসান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। যার ফলে ওই বাড়ির অন্যান্য বসতঘরগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।

বড়কুল পূর্ব ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, আগুনের ঘটনায় উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষণিক ১০ বস্তা চাল ও ৩০ টি কম্বল দেয়া হয়েছে। আমার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২০ হাজার টাকা দিয়েছি।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!