মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কারখানাটির কাটিং সেকশনে অগ্নিকাণ্ড ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাজেদুল কবির জোরদার জানান, মঙ্গলবার রাতে গাজীপুরের পূবাইলের সাতপোয়া এলাকায় নেক্সট কম্পোজিটে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পরে গাজীপুর থেকে আরো তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
.png)