ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে স্পিনিং কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৪, ২৭ নভেম্বর ২০২৩
গাজীপুরে স্পিনিং কারখানায় আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় করতোয়া নামে একটি স্পিনিং কারখানায় আগুন লেগেছে। 

সোমবার ভোরে ৫টার দিকে আগুন লাগে। খবর পেয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। 

ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উপজেলার সফিপুর পশ্চিম পাড়া এলাকায় করতোয়া স্পিনিং নামে একটি সুতা তৈরি কারখানা রয়েছে। ওই কারখানার ব্লু রুমের যন্ত্র থেকে সোমবার ভোর ৫টার দিকে আগুনের স্ফুলিঙ্গ উঠে সুতার মধ্যে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ব্লু রুমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে কাজ শুরু করে। দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ওই রুমে থাকা বেশ কিছু তুলার বান্ডেল ও মেশিন পুড়ে গেছে।

Advertisement

কারখানার পরিচালক (অপারেশন) আনোয়ার হোসেন জানান, আগুনে ব্লু রুমে থাকা মূল্যবান যন্ত্রাংশ, তুলাসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, অল্প সময়ের মধ্যেই কারখানার আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ব্লু রুমের মেশিনের স্ফুলিঙ্গ থেকে আগুন লেগে থাকতে পারে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!