কেরাণীগঞ্জ মডেল থানার ওসি মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
.png)
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৪টার দিকে গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দফতরের এজিএম সামসুজ্জামান বলেন, কেরাণীগঞ্জের ২টি, সদরঘাটের ২টি ও সদর দফতর ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত্র হয়েছে।
এদিকে নিহতদের ২৫ হাজার টাকা ও আহতদের ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান।