স্থানীয়রা জানান, আক্তার মিয়ারহাট বাজারের সাইফুল ক্রেকারিজ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে বকুল স্টোর, শাকিল স্টোর, ফাতেহা মেডিসিন সেন্টার, নিজাম কসমেটিক্স, মাওলানা মেডিসিন সেন্টার, নুর নবী স্টোর, আলমগীর স্টোর, হুদু মিয়ার নুর কপি হাউজসহ ৮টি দোকান আগুনে পুড়ে যায়। খবর পেয়ে সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
.png)
সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ মো. নুরুন নবী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুনে ৮টি দোকান পুড়ে যায়। তবে তদন্ত শেষে বলা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ।