ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৩, ১৯ অক্টোবর ২০২৩
গাজীপুরে কারখানায় আগুন
ফাইল ফটো

গাজীপুর মহানগরে একটি মশার কয়েল কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার সকালে মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে দুপুর ১টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নেভানো হয়।

Advertisement

তিনি আরো জানান, কয়েল শুকানোর ড্রায়ার মেশিন থেকে ঐ কারখানায় আগুনের সূত্রপাত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কারখানার শেড, আসবাব ও তিনটি ড্রায়ার মেশিনসহ কিছু জিনিসপত্র। তবে এ সময় কেউ হতাহত হননি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!