জানা যায়, হোসেনাবাদ গড়ের পাড়া এলাকার দিনমজুর শরীফুল ইসলামের বাড়ির রান্নাঘরে সোমবার ভোরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে মিঠুন হোসেন ও সেন্টু হোসেনে নামের আরো দুই দিনমজুরের বাড়িতে। এ ঘটনায় তিন পরিবারের অন্তত চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত মিঠুন হোসেনের স্ত্রী পূর্ণিমা খাতুন বলেন, ‘আগুনে আমাদের সব শেষ। পরনের কাপড় ছাড়া আর কিছু নেই। ঈদের জন্য যা কেনা-কাটা করছিলাম সব পুড়ে গেছে। আমাদের সব শেষ এই পোড়া বাড়িতে বসে আছি ভাই।’
.png)
স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন, ঘরগুলো টিনের ও বাঁশ দিয়ে তৈরি ছিল, পরিবার তিনটি খুবই গরিব। আগুনে তাদের সবকিছু পুড়ে গেছে এখন খোলা আকাশের নিচে তাদের বসবাস করতে হচ্ছে।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে তিনিটি পরিবারের টিনের তৈরি ঘর ও ব্যবহারের জিনিসপত্র পুড়ে গেছে। তারা অত্যন্ত অসহায়।