ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৭, ৮ এপ্রিল ২০২৪
নান্দাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২
আটককৃত ট্রাক। ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার চৌরাস্তা-আঠারবাড়ি রাস্তার ফুলবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাথী আক্তার ও ইদ্রিছ আলী। এদের মধ্যে সাথী কিশোরগঞ্জ জেলা সদরের উলুহানি গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী ও ইদ্রিছ আলী কিশোরগঞ্জ জেলা সদরের সাওতাল গ্রামের বাসিন্দা।

জানা যায়, সকাল ৬টার দিকে নান্দাইলের চৌরাস্তা-আঠারবাড়ি রাস্তার ফুলবাড়িয়া নামক স্থানে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান সাথী আক্তার। আহত ইদ্রিছ আলীকে কিশোগরঞ্জ জেলার সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

Advertisement

নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদ জানান, নান্দাইল চৌরাস্তা নয়ন বাজারের সামনে থেকে ট্রাকটিকে আটক করলেও ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনার পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!