ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৮, ৮ এপ্রিল ২০২৪
নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ফটো

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় গোলাম মিয়া নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

রোববার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে উপজেলার ভাদুরিয়া বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম হোসেন উপজেলার কালিয়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত গোলাম মিয়া ভাদুরিয়া বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলের পিছনে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে সড়কে সিটকে পড়ে গোলাম গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে দলারদর্গা কে এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

Advertisement

নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম তৌহিদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের অনুরোধে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!