ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৪, ১৭ মার্চ ২০২৪
হবিগঞ্জে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ফটো

হবিগঞ্জের বাহুবলে ট্রাক্টরচাপায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মোহনা কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম বাহুবল সদর ইউনিয়নের হরিতলা গ্রামের আজাদ মিয়ার ছেলে। আহতরা হলেন- পারভেজ আলম ও সাব্বির আহমেদ। তাদের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

জানা যায়, শনিবার সাড়ে ১০টার দিকে সাইফুল তার দুই সহযোগী পারভেজ আলম ও সাব্বির আহমেদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাহুবল ইসলামাবাদ থেকে মিরপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কে মোটরসাইকেলকে একটি ট্রাক্টর চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিনা ফারহীন বলেন, আহত পারভেজ আলম ও সাব্বির আহমেদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!