ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটিচাপা মরদেহ খুঁড়ে বের করে আনল শেয়াল-কুকুর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৩, ৩ এপ্রিল ২০২৪
মাটিচাপা মরদেহ খুঁড়ে বের করে আনল শেয়াল-কুকুর
ফাইল ফটো

চট্টগ্রামের চান্দগাঁও এলাকার একটি বিল থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা- তাকে হত্যা করে মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে চান্দগাঁও থানার কোদালকাটা বিল থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর বলেন, অনেক বড় খোলা জায়গা নিয়ে বিস্তৃত বিলটির মাঝে অর্ধেক মাটিচাপা এবং মাথা বের করা অবস্থায় গলিত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

ওসি জাহিদুল আরো বলেন, ধারণা করা হচ্ছে, বাইরে কোথাও খুন করে মরদেহটি বিলে এনে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। রাতে শেয়াল-কুকুর মরদেহটি মাটি খুঁড়ে বের করেছে।

Advertisement

তিনি বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে ৫-৭দিন আগে মরদেহটি মাটিচাপা দেওয়া হয়েছে। মরদেহের শরীরের চামড়া পচে গেছে। বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে দেহের বিভিন্ন চামড়া।

ওসি বলেন, মরদেহ উদ্ধারের পর বিলের একদিকে একটি নালা থেকে একটি খন্ডিত পাও উদ্ধার করা হয়েছে। মরদেহ ও পাটি মর্গে পাঠানো হয়েছে। পাটি ঐ নারীর কি-না সেটা খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!