ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরাইলে ইট ভাটাকে ৩ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৪, ১ এপ্রিল ২০২৪
সরাইলে ইট ভাটাকে ৩ লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক ইট ভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার শাহবাজপুর এলাকায় মেসার্স সুবর্ণ ব্রিকসকে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ নেওয়াজ।

ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদফতরের সহকারী প‌রিচালক বিসল চক্রবর্ত্তী জানান, জেলার সদর ও সরাইল উপজেলায় বিভিন্ন ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় মেসার্স সুবর্ণ ব্রিকসে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছিল। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে সুবর্ণ ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে আরো ৫টি ইটভাটার মালিককে সরকারি আইন মেনে ইটভাটা পরিচালার বিষয়ে সতর্ক করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদফতরের সহকারী প‌রিচালক বিসল চক্রবর্ত্তী, সরাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!