রোববার বিকেলে উপজেলার তিলনা মোড় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন।
বিভিন্ন ধরনের অনুমোদনহীন উত্তেজক সিরাপসহ বিভিন্ন স্টেরয়েড সিরাপ বিক্রি ও গুদামজাত করছিল চার মুদি দোকান মালিক। এ অপরাধে চার দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন বলেন, অনুমোদন না থাকা সত্ত্বেও ল্যাব টেকনিশিয়ান কর্তৃক ব্লাড ট্রান্সফিউশন করার অপরাধে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়া ৪টি মুদি দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সিরাপগুলি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর, সাপাহার থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।