রোববার সকাল ১১টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন সুনামগঞ্জ আদালতের পুলিশের এসআই ছিলেন। আহত মামুন আহমদও একই আদালতের পুলিশের এএসআই।
বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদীর হোসেন।
.png)
তিনি বলেন, সকালে সিলেট থেকে প্রাইভেটকারে সুনামগঞ্জে আসছিলেন মহিউদ্দিন ও মামুন। এ সময় শান্তিগঞ্জের নোয়াগাও গ্রামের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রাইভেটকারটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান মহিউদ্দিন। গুরুতর আহত হন মামুন আহমদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে কৈতক হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।