শনিবার দুপুরে চরপাড়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের পূর্ব কোচপাড়ার মোজাম্মেল হকের ছেলে।
পতেঙ্গা থানার এএসআই কিরণ হোসেন বলেন, বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মনির। একটি দ্রুতগতির প্রাইভেটকার সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
.png)