ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ে করবে না প্রেমিক, শুনেই পৃথিবী ছাড়লেন তরুণী

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৪, ৩০ মার্চ ২০২৪
বিয়ে করবে না প্রেমিক, শুনেই পৃথিবী ছাড়লেন তরুণী
ফাইল ফটো

নেত্রকোণার দুর্গাপুরে প্রেমিককে বিয়ে করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সবুজা খাতুন নামে এক তরুণী।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে পৌর শহরের দক্ষিণপাড়া এলাকার সুসং আশ্রয় প্রকল্পের একটি ঘর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃত সবুজা খাতুন আশ্রয় প্রকল্পের ৩ নম্বর ঘরের মঞ্জু ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, সবুজার সঙ্গে বাবু প্রেমের সম্পর্ক ছিল। গত ৩-৪ দিন আগে তাদেরকে একত্রে পেয়ে দুই পারিবারের মধ্যে ঘটনাটি জানাজানি হয়। পরে উভয়ের পরিবারের সম্মতিতে তাদের বিয়ের কথাবার্তা ঠিক হয়। কিন্তু বুধবার (২৭ মার্চ) ছেলের পরিবারের লোকজন কৌশলে ছেলেকে দূরে পাঠিয়ে দিয়ে এ বিয়েতে অসম্মতি জানায়। এরপর থেকে ওই তরুণী অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েন। শুক্রবার সকালে ঘরে একাই ছিলেন ওই তরুণী। কিছুক্ষণ পর পরিবারের লোকজন এসে দেখেন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে সবুজা। খবর পেয়ে  মরদেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!