ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২০, ২৮ মার্চ ২০২৪
শেরপুরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নকলায় ফাঁসিতে ঝুলে ও বিদ্যুৎস্পর্শে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পাঠাকাটা ইউপির দশকাহনীয়া গ্রামে শিলা বেগম নামে এক নারী ফাঁসিতে ঝুলে মারা গেছেন। শিলা দশকাহনীয়া গ্রামের মজনু মিয়ার স্ত্রী ও ৪ সন্তানের জননী।

অপরদিকে বৃহস্পতিবার বিকেলে গণপদ্দী ইউপির পিপড়ীকান্দি দক্ষিণপাড়া গ্রামে বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মারা গেছেন তোতা মিয়া নামে এক কৃষক। তিনি একই গ্রামের জমশেদ আলীর পুত্র।

জানা যায়, শিলা দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। অনেক চিকিৎসায় তার সুস্থতা ফিরে না আসায় শিলা মানসিকভাবে ভেঙে পড়েন। পরে বৃহস্পতিবার সকালে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে মারা যান শিলা। এ ঘটনায় পরিবারের লোকজন শিলাকে ফাঁসিতে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।

Advertisement

নকলা থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, খবর পেয়ে শিলা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর তোতা মিয়ার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!