অভিযান পরিচালনাকারী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে প্রতিনিয়ত বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে সোমবার দুপুরে জেলা শহরের কাপড়ের দোকান ও ফলের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, হালদারপাড়ার ফড়িং ও ফ্রেঞ্জি এক দামের দোকান হলেও সবার জন্য এক দাম ছিল না। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফড়িংকে ১০ হাজার ও ফ্রেঞ্জিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, মসজিদ রোডে বেশি দামে ফল বিক্রি করায় দায়ে ২ দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি তাদের সর্তকও করা হয়। ভোক্তা অধিকার অধিদফতরের এই অভিযান অব্যাহত থাকবে।
.png)
এ সময় সদর মডেল থানা পুলিশ উপস্থিত ছিল।