ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০১, ১৮ মার্চ ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দিগন্ত বাসের ধাক্কায় সাইমন নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কুমিল্লা-সিলেট সড়কের ছতুরা শরীফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাইমন উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামের উত্তর পাড়ার ইউনুস মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন মোল্লা বলেন, সকালে জেলার কসবার কুটি থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী অভিমুখী দিগন্ত পরিবহনের একটি বাস ছতুরা শরীফ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাইমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সাইমন মারা যায়।

Advertisement

তিনি আরো বলেন, ঘাতক বাসটি আটক করে থানায় নেয়া হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!