রোববার ভোরে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার বিটেক মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল হক ওরফে কাদের নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর গ্রামের মৃত ছেরাজুল হকের ছেলে।
র্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. গোলাম মোশের্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
.png)
র্যাব জানান, আসামি আব্দুল হক ওরফে কাদের ও তার বাবা ছেরাজল হক মিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে ভিকটিম রুহুলকে হত্যা করেন। পরে এ ঘটনায় কবিরহাট থানায় একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় আসামিদের দোষী সাব্যস্ত করে আদালতে চার্জশীট প্রদান করেন কবিরহাট থানার তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে দোষী সাব্যস্ত করে আসামি আব্দুল হক কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
র্যাব আরো জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কবিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।