ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে স্বর্ণ চোরাচালান মামলায় যুবকের যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ২০ মার্চ ২০২৪
চট্টগ্রামে স্বর্ণ চোরাচালান মামলায় যুবকের যাবজ্জীবন
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার স্বর্ণ চোরাচালানের মামলায় বেলাল উদ্দিন (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২০ মার্চ) চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছার আদালত এ রায় দেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

সাজাপ্রাপ্ত বেলাল উদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া থানার ফাসিয়াখালী মাদরাসাপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

Advertisement

মামলা সূত্রে জানা যায়, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর গেট থেকে ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর বেলাল উদ্দিনকে গ্রেফতার করে র‌্যাব-৭। এ সময় তার কাছ থেকে ১১৫টি স্বর্ণের বার ও গহনাসহ ১৭৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৭ এর তৎকালীন ডিএডি তোফাজ্জল হোসেন বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুর রশিদ জানান, ১৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে স্বর্ণ চোরাচালানের অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার এ রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!