গ্রেফতারকৃতরা হলেন, শ্রীনগর উপজেলার ভাগ্যকুলের আব্দুল হালিম মোল্লার ছেলে রাজু আহমেদ (২৫), ষোলঘরের উমপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে পলাশ হাওলাদার (৩৩), আব্দুল মালেকের ছেলে সবুজ হাওলাদার (৩৮), গোপালগঞ্জের তালবাড়ি এলাকার মুনিষ কীর্ত্তনিয়ার ছেলে মৃণাল কীর্ত্তনিয়া (৩৬), শ্রীনগরের যশুরগাঁও গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে মো. রুবেল (৩৬) ও ষোলঘরের যদুলাল সূত্রধরের ছেলে প্রদীপ চন্দ্র সূত্রধর (৩৭)।
জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তার সিল-মোহর অঙ্কিত স্বাক্ষর জাল-জালিয়াতির মাধ্যমে একত্রে পুলিশ ক্লিয়ারেন্স, জন্ম-সনদ, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, আদালতের হলফনামাসহ অন্যান্য সরকারি দফতরের সনদ নকল করে আসছিলেন। নকল সনদ তৈরির মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠে। চক্রটিকে ধরার জন্য অনুসন্ধানে নামে শ্রীনগর থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
.png)
শ্রীনগর থানার ওসি মো. আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, জাল-জালিয়াতির মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স, আদালতের হলফনামাসহ বিভিন্ন সরকারি দফতরের সনদ তৈরি করে আসছিল চক্রটি। আমরা অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের কাছ থেকে বেশ কিছু জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ অন্যান্য সনদ ও সিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।