কারাগারে যাওয়া বাবলু মিয়া সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মো. বাদশা মিয়ার ছেলে এবং একই ওয়ার্ডের ইউপি সদস্য।
জানা যায়, ২০২৩ সালের ২৩ মে বাবলু মিয়ার বিরুদ্ধে হিসাবধারীর স্বাক্ষর-সীল নকল করে চেক জালিয়াতির অভিযোগ এনে আদালতে মামলা করেন মহিউদ্দিন আহম্মদ। মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই চট্টগ্রাম জেলাকে নির্দেশ দেন আদালত। একই বছরের নভেম্বরে আদালতে প্রতিবেদন দাখিল করে পিবিআই। প্রতিবেদন পর্যালোচনা করে আসামি বাবলু মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
.png)
মামলার বাদীপক্ষের আইনজীবী জিয়া হাবীব আহসান বলেন, চেক জালিয়াতির মামলায় আসামি বাবলু মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বাবলু মিয়া। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত।