ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লেখাপড়া ও চাকরির পাশাপাশি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করতেন তারা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৭:০৯, ৭ ডিসেম্বর ২০২৩
লেখাপড়া ও চাকরির পাশাপাশি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করতেন তারা
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে জালিয়াতি চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের নতুন বাজার সিঙ্গার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন নিলফামারী জেলার জলঢাকা উপজেলার কিশমতপ্রতা বটতলা গ্রামের আমির আলীর ছেলে সম্রাট মিয়া ও একই এলাকার মোবারক হোসাইনের ছেলে আবুল কালাম আজাদ। 

বৃহস্পতিবার দুপুরে পার্বতীপুর মডেল থানায় এক প্রেস ব্রিফিং এ ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

Advertisement

তিনি জানান, শুক্রবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছিলো চক্রটি। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার নতুনবাজার এলাকার সিঙ্গার মোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাসী করে কাছে থাকা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত ৯টি ব্লূটুথ ডিভাইস, ৯টি মাইক স্পাই এয়ার ফোন, তিনটি মোবাইল সেট, স্পাই এয়ারফোনে ব্যবহৃত ব্যাটারি ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ। 

নিয়োগ পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত জিনিস উদ্ধার।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করার বিষয়টি স্বীকার করেন। তাদের মধ্যে সম্রাট মিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত এবং আবুল কালাম আজাদ সৈয়দপুরে কর্মরত। তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা উপলক্ষে প্রার্থী খুঁজতে পার্বতীপুরে আসেন। এসব ডিভাইস সরবরাহের মাধ্যমে টার্গেটকৃত প্রার্থীদের থেকে ১ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নিতো চক্রের সদস্যরা। এতে তারা কমিশন পেতেন ৫-১০ হাজার টাকা। ঘটনার সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন চক্রের অন্য দুই সদস্য। তাদের ধরতে কাজ করা হচ্ছে বলে জানান পুলিশের ঊর্দ্ধতন এই কর্মকর্তা। 

প্রেস ব্রিফিংয়ে পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান, ইন্সপেক্টর (তদন্ত) হাফিজ মো. রায়হান, সাব ইন্সপেক্টর আবু রায়হানসহ আভিযানিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!