জানা যায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে সদর থানার চন্ডিপুর ইউপির চকবুলাকি গ্রামের তুলসী গঙ্গা নদীর কচুরিপানার ভেতরে বস্তা ভাসছিল। পরে স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দেয়। স্থানীয়দের সহযোগিতায় বস্তাটি উদ্ধার করে অজ্ঞাতনামা পুরুষের লাশ শনাক্ত করা হয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) আব্দুল গফুর বলেন, ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের পর লাশটি কয়েকদিন ধরে ডোবায় পড়ে ছিল। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনের জন্য কাজ করছে পুলিশ। এছাড়া আইনগত বিষয় প্রক্রিয়াধীন আছে।
.png)