ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে পরিবহনে চাঁদাবাজ চক্রের সাতজন গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৪, ২২ মার্চ ২০২৪
রাজশাহীতে পরিবহনে চাঁদাবাজ চক্রের সাতজন গ্রেফতার
চাঁদাবাজ চক্রের সাতজন গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর গোদাগাড়ি থানার কাকনহাট বাজার কড়াইতলা মোড় থেকে পরিবহনে চাঁদাবাজ চক্রের সাতজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে আসামিদের গ্রেফতার করা হয়। র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- কাকনহাট লাহিলা পাড়ার মোস্তফার ছেলে সুইট আলী (২৪), সুন্দরপুর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে বেনজীর আহাম্মেদ (৪০), কাকনহাট সেরেপাড়া এলাকার আহসারন হাবিবের ছেলে আসিদুল ইসলাম (৩২), একই এলাকার শহিদুল ইসলাম (৩৭ ), ভগবানপুরের রমজান আলী (২৭), বুজরুক রাজরামপুরের তুষার আলী নাঈম (২৪) ও রাজাবাড়ি হাটের জিয়াউর রহমান পাইলট (৪২)।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা অটোরিকশা থেকে নিয়মিতভাবে চাঁদা আদায় করে থাকেন এবং চাঁদা না দিলে ভাড়ায় চালিত অটোরিকশা চালকদের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ি ভাঙচুর, ক্ষয়ক্ষতি ও মারধর করেন। চাঁদা না দিলে এমনকি যানবাহন চালাতেও দেওয়া হয় না। গ্রেফতারকৃতদের গোদাগাড়ি থানায় সোপর্দ ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!