শুক্রবার (২২ মার্চ) সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতালে একজন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দু’জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে, বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তারা।
.png)
নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ি এলাকার মোতালেব মিয়া, একই গ্রামের সবুজ মিয়া ও অটোরিকশাচালক আশরাফুল ইসলাম।
এ ঘটনায় বেলাল মিয়া ও আমিরুল ইসলাম (৩৩) নামের দু’জন রংপুর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, নিহতরা বাড়ি থেকে অটোরিকশাযোগে নাকাইহাট যাচ্ছিলেন। পথে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ-ভাইয়া নাকাইহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছালে মাটির পাতিলবোঝাই একটি নসিমনকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও নসিমন খাদে পড়ে পাঁচজন আহত হন। আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মোতালেব ও সবুজ মিয়া মারা যান। অটোচালক আশরাফুল ইসলাম গাইবান্ধা জেনারেল হাসপাতালে রাতেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বলেন, হাসপাতাল থেকে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।