ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোর ধাক্কা, প্রাণ গেল রশিদের

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৪, ২২ মার্চ ২০২৪
দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোর ধাক্কা, প্রাণ গেল রশিদের
দুর্ঘটনাকবলিত অটোরিকশা

জয়পুরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কায় হারুনুর রশিদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলার হিচমী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদ সদর উপজেলার কড়ই এলাকার সোলেয়মান আলীর ছেলে। আহতরা হলেন- কড়ই এলাকার মো. রিয়াদ, মোছা. শ্রাবণী ও অটোচালক তোজাম্মেল।

পুলিশ জানান, রাত ১০টার দিকে কড়ই এলাকা থেকে যাত্রী নিয়ে জয়পুরহাট শহরে যাচ্ছিলেন অটোচালক মোসলেম উদ্দিন। এ সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে হিচমী বাইপাস সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান যাত্রী হারুনুর রশিদ। এ সময় আহত হন আরো তিনজন। আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

জয়পুরহাট থানার ওসি হুমায়ূন কবির বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!