ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল চালকের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৯, ২১ মার্চ ২০২৪
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল চালকের
ছবিতে অটোরিকশাচালক আবদুল হান্নান

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশাচালক মো. আবদুল হান্নান নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ইছাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল হান্নান কাপ্তাইয়ের চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার আবদুল মান্নানের ছেলে।

রাঙ্গুনিয়া থানার এসআই আবদুল্লাহ আল মামুন বলেন, মাছবোঝাই ট্রাকটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। ইছাখালী আপন ক্লাবের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক আবদুল হান্নান নিহত হন। আহত হন আরো তিনজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি দুটি হেফাজতে নেয়া হলেও ট্রাকচালক পালিয়ে গেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!