বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের রাজারামপুর কুমারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মোবাশ্বিরা ও অসুস্থ খাদিজা আক্তার ওই গ্রামের আরিফ হোসেনের মেয়ে।
স্থানীয় বাসিন্দা আলী হাসান জানান, সন্ধ্যায় বাড়ির পাশে খেলতে যায় দুই বোন মোবাশ্বিরা ও খাদিজা আক্তার। খেলতে খেলতে ডোবায় পড়ে যায় ছোট বোন খাদিজা। এ সময় ছোট বোনকে বাঁচাতে নিজেও ডোবায় নেমে যায় বড় বোন মোবাশ্বিরা। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে মোবাশ্বিরাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চিকিৎসাধীন রয়েছে ছোট বোন খাদিজা আক্তার।
.png)
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মিন্টু রহমান বলেন, শিশু খাদিজা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।