ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নকলার সেই ইউএনওকে তথ্য কমিশনে তলব

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৩, ২২ মার্চ ২০২৪
নকলার সেই ইউএনওকে তথ্য কমিশনে তলব
সাদিয়া উম্মুল বানিন। ছবি: সংগৃহীত

তথ্য অধিকার আইনে তথ্য চাওয়া সাংবাদিককে অসহযোগিতা করার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনকে তলব করেছে তথ্য কমিশন।

আগামী ২ এপ্রিল ইউএনও সাদিয়া উম্মুলকে কমিশনে হাজির হতে হবে বলে তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

জানা গেছে, কমিশনের সদস্য ও সাবেক জেলা জজ শহিদুল আলম ঝিনুকের অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে।

Advertisement

কমিশনের এক কর্মকর্তা জানান, ভ্রাম্যমাণ আদালত প্রক্রিয়ায় তাদের কোনো এখতিয়ার নেই। এ জন্য ইউএনওকে তলব করা হয়েছে, এসিল্যান্ডকে নয়। কারণ, এসিল্যান্ড তথ্য দেওয়ার প্রক্রিয়ার অংশ নন।

উল্লখ্য, গত ৫ মার্চ ‘অসদাচরণের’ দায়ে সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দেশ রূপান্তরের নকলা প্রতিনিধি শফিউজ্জামান রানাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
 
এ ঘটনার আট দিন পর বিভিন্ন সাংবাদিক সংগঠনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!