এর আগে, বৃহস্পতিবার (২১ মার্চ) উপজেলার পুমদী ইউনিয়নের রামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ঐ কৃষকের নাম মিজানুর রহমান নবাউল্লাহ। তিনি রামপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে কুমড়া গাছের চারা রোপণ করেন কৃষক মিজানুর রহমান নবাউল্লাহ। প্রতিটি গাছে ফুল ও ফল আসতে শুরু করেছে। কিছু কুমড়া গাছে কুমড়া বিক্রির উপযোগী হয়ে উঠেছিলো। বিক্রির করার জন্য সকালে কুমড়া ক্ষেতে যান তিনি। পরে খেয়াল করে তিনি দেখেন পুরো ক্ষেতের কুমড়া গাছ কেটে সাবাড় করে ফেলা হয়েছে।
.png)
প্রতিবেশী কৃষক রফিক মিয়া বলেন, তিনি একজন সহজ-সরল মানুষ। তিনি কারো ক্ষতি করেননি। তার ক্ষেতের সব কুমড়া গাছ কেটে সাবাড় করে ফেলেছে। তার অনেক টাকার ক্ষতি হয়ে গেলো।
ক্ষতিগ্রস্ত কৃষক মিজানুর রহমান নবাউল্লাহ বলেন, সকালে কুমড়া ক্ষেতে গিয়ে দেখি সব কুমড়া গাছ কেটে ফেলেছে। সবেমাত্র কুমড়ার আকার বড় হচ্ছে। গাছের কুমড়া আর বিক্রি করতে পারলাম না। আমার সর্বনাশ হয়ে গেলো।
ঐ কৃষকের কুমড়া ক্ষেতের বিষয়টি প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় লোকজনের।