নিহতের স্বজনরা জানান, ফিরোজ মিয়া উপজেলার সাধারচর ইউনিয়নের কালুয়ারকান্দা গ্রামের মৃত হেলাল উদ্দিন ওরফে কড়া মিয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা ও মেকানিক্যালের কাজ করতেন। গত ১১ মার্চ রাতে বন্যার বাজার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাজারের তাতারকান্দী নতুন মসজিদ সংলগ্ন এলাকায় সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে ঢাকায় নেয়া হলে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার ফিরোজের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন। তিনি বলেন, ফিরোজ মিয়ার ওপর হামলার ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে তার স্ত্রী পারভীন বেগম মামলা করেছেন। অজ্ঞাত ব্যক্তিদের এখনো আমরা শনাক্ত করতে পারিনি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহ তদন্ত করা হচ্ছে। শনিবার সংবাদ পেয়েছি ফিরোজ মিয়া মারা গেছেন।
.png)