মঙ্গলবার বিকেল ৪টার দিকে মনামারা ব্রিজওজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নিহতের পরনে ছিল চেক লুঙ্গি ও সাদা রংয়ের একটি টি-শার্ট। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে পুলিশ।
প্রত্যক্ষ্যদর্শী পঞ্চবটি এলাকার মঞ্জু মিয়া বলেন, আমি আশুগঞ্জ থেকে তিতাস ট্রেনের ইঞ্জিনের সামনে উঠি ভৈরবে আসার জন্য। যখন ট্রেন ভৈরবে ঢুকে তখন হঠাৎ দেখি একটি লোক রেললাইনের পাশে বসে আছেন। তখন আমি ঐ লোকটিকে ইশারা দিচ্ছিলাম, যেন লাইন থেকে সরে যায়। কিন্তু ঐ লোকটি আমার ডাকে কোন সাড়া দেয়নি। আমার ধারণা- ইচ্ছাকৃতভাবে লোকটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
.png)
ভৈরব রেলওয়ে থানার এসআই নয়ন সরকার বলেন, ঘটনাস্থলে এসে প্রত্যক্ষদর্শীর তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, লোকটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মারা গেছে। নিহতের দেহটি খণ্ড-বিখণ্ড হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে, লোকটি ইচ্ছাকৃতভাবে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। এখনো পর্যন্ত লোকটির কোনো পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।