ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবাকে বালিশচাপায় হত্যা করলেন ছেলে

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ১৮ মার্চ ২০২৪
বাবাকে বালিশচাপায় হত্যা করলেন ছেলে
ফাইল ছবি

সিলেটের দক্ষিণ সুরমায় ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। 

ঘটনার পরপরই ছেলে আনসার মিয়াকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। 

নিহত তপন মিয়া (৬৫) সিলাম ইউনিয়নের রুস্তমপুর গ্রামের বাসিন্দা।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে পিতা তপন মিয়াকে বালিশচাপা দেন ছেলে আনসার মিয়া। এতে শ্বাস বন্ধ হয়ে মারা যান তপন। পরে আশপাশের লোকজন ছেলে আনসারকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নিয়ে যায়।  

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার এসআই মুকুল আহমদ জানান, লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ছেলেকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সিলেট হত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!