ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হাতিরঝিলে লাফিয়ে পড়ে যুবকের ‘আত্মহত্যা’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪১, ১৮ মার্চ ২০২৪
হাতিরঝিলে লাফিয়ে পড়ে যুবকের ‘আত্মহত্যা’
ফাইল ফটো

রাজধানীর হাতিরঝিলে ব্রিজ থেকে লেকের পানিতে লাফিয়ে পড়ে নাজমুল হক (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

রোববার সকালের দিকে হাতিরঝিল মধুবাগ ব্রিজ থেকে লেকে ঝাঁপিয়ে পড়েন নাজমুল। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটরের হিসাবে কাজ করতেন তিনি। 

হাতিরঝিল থানার এসআই মো. আল-আমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের সঙ্গে রাজধানীর ফার্মগেট এলাকায় থাকতেন নাজমুল। তার বাবার নাম অহেদুর রহমান।

Advertisement

হাতিরঝিল থানার এসআই মো. আল-আমিন বলেন, নানা কারণে মানসিকভাবে অসুস্থ ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে এসব কারণেই নাজমুল ব্রিজ থেকে হাতিরঝিল লেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তবুও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এসআই আল-আমিন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আত্মহত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!