ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

লালবাগে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৯, ৭ মার্চ ২০২৪
লালবাগে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
ফাইল ফটো

রাজধানীর লালবাগে একটি বাসায় গলায় ফাঁস দিয়ে মাহিনুর আক্তার ঝুমুর নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাহিনুর আক্তার ঝুমুর বরিশালের বাকেরগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

নিহতের বোন নুপুর আক্তার বলেন, আমার বোন পারিবারিক বিষয় নিয়ে নিজ রুমে ফ্যানের সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস নেয়। আমরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার বোনের স্বামী আল-আমিন লেগুনার চালক। তিনি বাসায় ছিলেন না।

Advertisement

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!