ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একসঙ্গে ৪ মেয়ের জন্ম দিলেন গৃহবধূ ফৌজিয়া

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
একসঙ্গে ৪ মেয়ের জন্ম দিলেন গৃহবধূ ফৌজিয়া
একসঙ্গে জন্ম নেয়া চার নবজাতক

সিলেট একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ফৌজিয়া বেগম নামে এক গৃহবধূ। একসঙ্গে জন্ম নেয়া নবজাতকই মেয়ে। 

বৃহস্পতিবার রাতে নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন তিনি। শুক্রবার দুপুরে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

ফৌজিয়া বেগম কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ গ্রামের রুহুল আমিন স্ত্রী। একসঙ্গে চার সন্তান জন্ম নেয়ায় খুশি পরিবারের সদস্যরা।

Advertisement

জানা যায়, বৃহস্পতিবার রাতে প্রসূতি মা ফৌজিয়া বেগমকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডা. লুবনা ইয়াসমিনের তত্ত্বাবধানে ছিলেন তিনি। ঐ রাতেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন তিনি। অপারেশন করেছেন ডা. লিমা। পরে চার নবজাতক নিবিড় যত্ন ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়। তবে বর্তমানে তারা আশঙ্কামুক্ত। নবজাতকদের সঙ্গে প্রসূতি মা ফৌজিয়া বেগমও সুস্থ আছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: জন্ম সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!