শনিবার (১৬ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ২ নম্বর জামাল ইউনিয়নের নাটোপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তুষার খান উপজেলার জামাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম খানের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই আসাদুজ্জামান আসাদ জানান, গোপনে গৃহবধূর গোসলের দৃশ্য ভিডিও ধারণ করেন তুষার। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগী ওই গৃহবধূ। মামলার পর পরই অভিযান চালিয়ে তুষারকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে আলামত হিসেবে একটি ল্যাপটপ ও একটি স্মার্টফোন জব্দ করা হয়। যা অধিকতর তদন্তের জন্য ঢাকায় ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।
.png)
কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, প্রাথমিকভাবে কিছু আলামত পাওয়ায় তুষার খান নামে এক যুবককে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করা হয়। শনিবার (১৬ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।