রোববার রাত ৯টার দিকে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, একইদিন দুপুরে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের থল এলাকা থেকে কামরুজ্জামানকে গ্রেফতার করে র্যাব। একইসঙ্গে ভুক্তভোগী নারীসহ তার দুই সন্তানকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কামরুজ্জামান প্রামাণিক কালাই উপজেলার থল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
র্যাব-৫ এর সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মোস্তফা জামান জানান, কামরুজ্জামান গোপনে ভুক্তভোগীর গোসলের ভিডিও ধারণ করেন। ঐ ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে প্রায় দুই সপ্তাহ ধরে বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করেন। শারীরিক সম্পর্কে রাজি না হলে ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেন।
.png)
গত শনিবার রাতে গোপনে ভুক্তভোগীর ঘরের জানালা ভেঙে বাড়িতে ঢুকে ভুক্তভোগীর দুই ছেলেকে পাশের রুমের বাইরে থেকে তালা দিয়ে আটকে রাখেন। পরে ভুক্তভোগীকে নিজ কক্ষে ধর্ষণ করেন। এ ঘটনার পর ভোরে ভুক্তভোগীর ছেলে জয়পুরহাট র্যাব ক্যাম্পে ফোন করে বিষয়টি জানায়। পরে র্যাব ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং ভুক্তভোগী ও তার দুই ছেলেকে উদ্ধারপূর্বক ১২ ঘণ্টার মধ্যে কামরুজ্জামানকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত কামরুজ্জামানের বিরুদ্ধে কালাই থানায় মামলা দায়ের করা হয়েছে।