ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ২ পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৬, ১৭ মার্চ ২০২৪
নোয়াখালীতে ২ পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার
উদ্ধারকৃত গ্রেনেড

নোয়াখালীর সদর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (১৬ মার্চ) বিকেলে জেলা শহর মাইজদীর নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের দেয়াল সংলগ্ন পরিত্যক্ত জায়গা থেকে গ্রেনেড দুটি উদ্ধার করা হয়।

সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের দেয়ালের পাশে পরিত্যক্ত জায়গায় দুইটি টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড পড়ে থাকার খবর পায় পুলিশ। খবর পেয়ে পুলিশ একটি গ্রেনেড বিকেল ৩টা অন্যটি বিকেল ৫টার দিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।  
 
তিনি আরো বলেন, গ্রেনেডের গায়ে লেখা রয়েছে টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড বিপি কানো। এ ধরনের গ্যাস গ্রেনেড পুলিশের ট্রেনিং কাজে ব্যবহৃত হয়। এ নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হবে। যেহেতু নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের পরিত্যক্ত জায়গা থেকে গ্যাস গ্রেনেড দুইটি উদ্ধার করা হয়েছে। তাই তাদের সঙ্গে কথা বলে দেখা হবে তাদের স্ট্রক ঠিক আছে কিনা। এটি তাদের অব্যবহৃত কিনা।       

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!