ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে মাটির নিচ থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫১, ২৮ ডিসেম্বর ২০২২
হবিগঞ্জে মাটির নিচ থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাটির নিচ থেকে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার ৯ নম্বর রাণীগাঁও ইউপির পাঁচগাতিয়া গ্রাম থেকে এই হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। 

পুলিশ জানায়, পাঁচগাতিয়া গ্রামের বাসিন্দা মৌলানা ছুরত আলীর ছেলে সোহান মিয়া তার নিজ বসতবাড়ির আঙিনায় মাটি খুঁড়ার কাজ করছিল। হঠাৎ করে সে একটি হ্যান্ড গ্রেনেড দেখতে পায়। পরে তা নিশ্চিত হয়ে চুনারুঘাট থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ সেখানে পৌঁছে হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ বলেন, আমরা ধারণা করছি, এই গ্রেনেড মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়েছিল। তাই সেখানে এই গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পাওয়া যায়। বুধবার দুপুরে থানা আঙ্গিনায় গ্রেনেডটি নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!