ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৯, ১৬ মার্চ ২০২৪
নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু
মৃত মোতালেব হোসেন। ফাইল ফটো

কুমিল্লায় রোজা রেখে জোহরের নামাজরত অবস্থায় মোতালেব হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মার্চ) আদর্শ সদর উপজেলার ক্যান্টনমেন্ট এলাকার নিশ্চিতপুর ২ নম্বর গেটের মৈশান বাড়ির জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মৃত মোতালেব হোসেন উপজেলার নিশ্চিতপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

Advertisement

মোতালেব হোসেনের চাচাতো ভাই সোহরাব সুমন বলেন, উনি রোজা রেখে মসজিদে নামাজ আদায় করতে এসেছিলেন। নামাজরত অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!