নিহতরা হলেন ঈশ্বরদী শহরের ভাদুরবটতলা এলাকায় তৌহিদুল ইসলামের ছেলে সিয়াম হোসেন ও পার্শ্ববর্তী পিয়ারাখালি এলাকায় নাজমুল ইসলামের ছেলে মিজানুর রহমান। দুই বন্ধু মোটরসাইকেল যোগে ঈশ্বরদী থেকে নানা বাড়ি শেখেরচর গ্রামে যাচ্ছিলেন।
ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম জানান, মোটরসাইকেলে বাঘা থেকে ঈশ্বরদী যাচ্ছিলেন শফিকুল ইসলাম । বিপরীত দিক থেকে বাঘা অভিমুখে নানা বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন সিয়াম ও মিজান। দুই বন্ধু পথের মধ্যে দুই মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আহত চার জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিয়াম ও মিজান। অপর দুইজন গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
.png)