এ ঘটনায় ঐ ভুয়া ডাক্তারের কর্মরত প্রতিষ্ঠান জাফলং বাজারে অবস্থিত ‘সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারকে’ ৫০ হাজার ও ফার্মেসিকে ৫০ হাজারসহ মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে নামক প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে।
জানা যায়, ডা. সাদিয়া চৌধুরী সিম্মি নামের একজন চিকিৎসক মালয়েশিয়ায় থাকেন। তার নাম-পরিচয় ব্যবহার করে ঐ ভুয়া চিকিৎসক দীর্ঘদিন ধরে জাফলংয়ের সোনিয়া ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দিয়ে আসছেন। খবর পেয়ে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ঐ ভুয়া চিকিৎসককে আটক করেন।
.png)
এ সময় ইউএনও সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা, ডা. সাবিনা আক্তার, থানা পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।