ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জেলের লাশ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৯, ১২ মার্চ ২০২৪
নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জেলের লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের হরিরামপুরে নিখোঁজের দুইদিন পর পদ্মা নদী থেকে হারুন মোল্লা নামে এক জেলের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে পদ্মা নদীর শোয়াখাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত হারুন উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা এলাকার জালাল মোল্লার ছেলে।

আজিমনগর ইউনিয়নের ওয়ার্ড সদস্য আব্দুল হালিম জানান, রোববার বিকেলে নদীতে একাই মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন হারুন। অনেক খোঁজাখুঁজি করলেও মরদেহ পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে নদীতে ভেসে উঠলে স্থানীয়রা লাশটি উদ্ধার করেন। 

Advertisement

হরিরামপুর থানার ওসি শাহ নুর এ আলম জানান, মঙ্গলবার সকালে লাশটি ভেসে উঠলে স্থানীয় লোকজন সেটিকে উদ্ধার করেন। দুপুরে তাকে দাফন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!