ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নিজ ফ্ল্যাট থেকে সংগীতশিল্পীর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৬, ৭ মার্চ ২০২৪
নিজ ফ্ল্যাট থেকে সংগীতশিল্পীর মরদেহ উদ্ধার
ছবি: লোকসংগীত শিল্পী আঁচল প্যাটেলে

ভারতের লোকসংগীত শিল্পী আঁচল প্যাটেলের মরদেহ উদ্ধার করা হয়েছে নিজের ফ্ল্যাট থেকে। বুধবার (৬ মার্চ) দেশটির উত্তর প্রদেশের বারানসির শিবপুর থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে শিল্পীর মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল মাত্র ২২ বছর। গায়িকার রহস্যজনক মৃত্যুকে ‘খুন’ বলছে তার পরিবার।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আঁচলের বাবার বাড়ি বারানসির ঢেলওয়ারিয়াতে। বছর তিনেক আগে দীপক নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় আঁচলের। দুই মাস ধরে স্বামীর সঙ্গে শিবপুর থানার ওই ফ্ল্যাটেই থাকতেন আঁচল। মঙ্গলবার ফোনে জানানো হয় আঁচলের মৃত্যুর খবর। এ খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান তাঁর পরিবারের সদস্যরা। এরপরই গায়িকার নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার গায়িকার মৃত্যুর খবর প্রথম পান তার ভাই বিকাশ। অভিযোগ করে তিনি বলেন, আঁচলের স্বামী এবং এক নারী মিলে হত্যা করেছেন তার বোনকে। শিবপুর থানায় দুজনের নামে অভিযোগও দায়ের করেছেন বিকাশ। এরপরই অভিযুক্ত স্বামী এবং ওই নারীকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

Advertisement

পরিবারের অভিযোগ, ওই ফ্ল্যাটে প্রায়ই বাইরের লোকজনকে দেখা যেত। পাশাপাশি গায়িকার ওপর অত্যাচার করতেন স্বামী দীপক। বিয়ের পর থেকেই নির্যাতনের কারণে অনেক সময় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তেন জনপ্রিয় এই শিল্পী। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানাতে পারবে পুলিশ। তবে এরই মধ্যে গায়িকার রহস্যজনক মৃত্যু নিয়ে শুরু হয়েছে তদন্ত।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!