ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীমঙ্গলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৯, ১২ মার্চ ২০২৪
শ্রীমঙ্গলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত
ফাইল ফটো

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে  মো. রহিম ইসলাম (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে সাতগাঁও সিক্কা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রহিম ইসলাম শ্রীমঙ্গল উপজেলার জামসী গ্রামের মো. হাফিজ মিয়ার ছেলে। সে স্থানীয় আসিদউল্লা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিলো।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে মো. রহিম শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও সিক্কা এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো। এ সময় সে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায়। পরে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মো. রহিম।

Advertisement

শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!