নিহত মাসুদুর রহমান মানিকগঞ্জ পৌরসভার উচুটিয়া এলাকার দিদার বক্সের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
জানা যায়, দুপুরে মাসুদুর বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এ সময় বৈতরা এলাকায় আসলে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
গোলড়া হাইওয়ে থানার এসআই শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।